,

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বাস চাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সদর উপজেলার মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বাঐতারা গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও স্ত্রী সুমনা বেগম (৩৫)। একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন, একই গ্রামের রঙ্গিলা বেগম (৬০), নুরুল ইসলাম (৪৬) জুবায়দা খাতুন (২৭), রাইসা মনি (৭)।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ফয়সাল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৮ টার দিকে দুর্ঘটনাকবলিত দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। এবং আহত ৪ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকেই একজনের মরদেহ বাড়িতে নিয়ে যায় বলে নিহতের স্বজনেরা জানিয়েছেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মুলিবাড়ী চেকপোষ্ট এলাকায় অজ্ঞাতনামা বাস ৭ যাত্রীসহ একটি অটোভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালকসহ সব ভ্যানযাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ