,

আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বেই হবে

news-image

জেলা প্রতিনিধি : দেশের সব সংকটে বিএনপি ছিল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখনো বিএনপির ওপর আস্থা রেখেছে।

তিনি বলেন, একাত্তরে একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে, আরেক দল স্বাধীনতার বিরোধিতা করেছে। কিন্তু বিএনপি স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তীসময়ে দেশের মানুষের পাশে ছিল। যে কারণে দেশের মানুষ বারবার বিএনপির ওপর আস্থা রেখেছে। জনগণ বিশ্বাস করে আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বেই হবে।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নড়াইল চিত্রা রিসোর্টে অনুষ্ঠিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ কর্মশালার দ্বিতীয়ার্ধে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এসময় তারেক রহমান আরও বলেন, ‘বিএনপি পজিটিভ পরিবর্তন করতে চায়। এটার জন্য জাদু বা ম্যাজিক নয়, মন মানসিকতা পরিবর্তন ঘটাতে হবে। বিএনপির সব নেতাকর্মীকে এজন্য প্রস্তুত হতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু মানুষের আত্মা ধরে রাখার দায়িত্ব তৃণমূলের নেতাকর্মীদের। বিগত ১৬ বছর যে জুলুম- নিপীড়ন হয়েছে তার প্রতিশোধ হবে ৩১ দফার বাস্তবায়ন। যে অপশক্তি বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিশোধ সফল হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়