,

চাঁদাবাজিতে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

news-image

অনলাইন প্রতিবেদক : জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে যেসব নেতাকর্মী দলের ভাবমূর্তি, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত তাদের বহিষ্কারের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায়ের ব্যাপারে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না।

মঙ্গলবার খুলনা মহানগর ও জেলা, সাতক্ষীরা জেলা, বাগেরহাট জেলা বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে, এ আস্থা যারা নষ্ট করবে তারা ছাড় পাবে না। জনগণের বিপক্ষে কাজ করলে কী হয় ৫ আগস্ট তার প্রমাণ। বাংলাদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এ আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে। এখানে আমাদের স্বার্থপর হতে হবে। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি।

রক্তদাতাদের মিলনমেলায় বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায় হামলা-ভাঙচুর

এসময় নেতাকর্মীদের দাবির সঙ্গে একমত পোষণ করে জলাবদ্ধতা নিরসনে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নদী খননে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্তু কুমার কুন্ড, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামানসহ বৃহত্তর খুলনার নেতারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম