,

‘ট্রেন বন্ধ, আবার ৬০ কিলোমিটার দূরে বাড়িতে ফিরে যাচ্ছি’

news-image

জেলা প্রতিনিধি : সকালের লোকাল ট্রেনে চড়ে লালমনিহাট আসছি। দুই মেয়েকে নিয়ে ঢাকা যাবো। এসে শুনি লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাবে না। বিপদে পড়লাম। এখন আবারও ৬০ কিলোমিটার দূরে বাড়িতে ফিরে যাচ্ছি।’

কথাগুলো বলছিলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কাউয়ামারি থেকে স্টেশনে আসা মরিয়ম বেগম। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবির‌তিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন তিনি। তার মতো আরও অনেক যাত্রী ট্রেন বন্ধের বিষয়টি না জেনে স্টেশনে বিপাকে পড়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) লালমনিরহাট রেল স্টেশনে গিয়ে চিত্র দেখা গেছে।

জানা যায়, কর্মবিরতির কারণে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়নি। এতে ঢাকা, বগুড়া, গাইবান্ধা ও নাটোরগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। স্টেশনে এসে ট্রেন বন্ধ শুনে অনেকে ফিরে যাচ্ছেন। এছাড়া অনেক যাত্রী দীর্ঘক্ষণ ট্রেনের অপেক্ষায় থেকে অসন্তোষ প্রকাশ করেন।

সুমন মণ্ডল নামে এক যাত্রী বলেন, লালমনিরহাটে কাজে এসেছিলাম। স্টেশনে এসে শুনি ট্রেন নেই। পকেটে বেশি টাকা নেই। এখন গাইবান্ধা কীভাবে যাবো? যেকোনো ভাবে হোক গাইবান্ধা যেতে হবে।

‘ট্রেন বন্ধ, আবার ৬০ কিলোমিটার দূরে বাড়িতে ফিরে যাচ্ছি’

এদিকে লালমনিরহাট রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের কর্মচারীরা ব্যানার ঝুলিয়ে কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতির ঘোষণার পর থেকে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও আনসার সদস্যরা পাহারা দিচ্ছেন।

লালমনিরহাট রেলওয়ে স্টেশনের মাস্টার নুরুন্নবী বলেন, লালমনিরহাট রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস এলেও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। অনেক যাত্রী যাত্রা বাতিল করে টিকিটের টাকা ফিরিয়ে নিচ্ছেন।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার লিয়াকত শরীফ বলেন, কর্মবিরতির কারণে লালমনিরহাট থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। রানিং স্টাফদের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনা চলছে।

রবিউল হাসান/এফএ/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট