,

যুবলীগ নেতার ‘হাত ভেঙে দিলেন’ যুবদল কর্মী

news-image

জেলা প্রতিনিধি : নাটোর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা সোহরাব হোসেন সোহাগকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। এতে সোহাগের ডান হাত ভেঙে গেছে। বর্তমানে তাকে রাজশাহীর তাহেরপুরে একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

সোহরাব হোসেন সোহাগ নলডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সোহাগ নলডাঙ্গা বাজারে তার শ্বশুরের দোকানের দিকে যাচ্ছিলেন। এ সময় নলডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে যুবদল কর্মী রুপচানসহ তার সহযোগীরা সোহাগকে এলোপাথারি মারপিট করে হাত ভেঙে দেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহীর তাহেরপুরে একটি ক্লিনিকে ভর্তি করেন।

এ বিষয়ে কথা বলতে যুবদল কর্মী রুপচানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে সোহরাব হোসেন সোহাগের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। তিনি বলেন, জেলার বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এগুলো দেখার যেন কেউ নেই।

এ বিষয়ে জানতে চাইলে নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা জানতে পেরেছি, তবে সত্যতা পাইনি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগও দেননি।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম