,

হলে আমাদের বাধ্যতামূলক ছাত্রলীগ করতে হয়েছে

news-image

জেলা প্রতিনিধি : জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আমাদের সবাইকে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকতে হয়েছে। যখনই সুযোগ হয়েছে তখনই সেই শৃঙ্খল ভেঙেছি। আমরা বুক চিতিয়ে ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর শাহবাগে লড়াই করেছি।

শনিবার (২৫ জানুয়ারি) দিনগত গভীর রাতে পঞ্চগড় সরকারি স্টেডিয়ামে পঞ্চগড় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট ফর ইয়ুথ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম আরও বলেন, ‘গুজবলীগ গুজব ছড়াবে। হাজার কোটি টাকা পাচার করে মুখে চুন-কালি মেখে যখন আপনাদের সামনে দাঁড়াতে পারে না, তখন কাঁটাতারের ওপার থেকে প্রপাগান্ডা ছড়ায়। তাদের জননী এবং তাদের কোনো সন্তানকে বাংলাদেশ আমরা আর প্রশ্রয় দেবো না।’

কনসার্টে নগর বাউল জেমসসহ স্থানীয় ও অতিথি শিল্পীরা গান পরিবেশন করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট