,

খুবি শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

news-image

খুলনা প্রতিনিধি: দুর্বৃত্তদের প্রকাশ্য গুলিতে অর্নব কুমার সরকার নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে খুলনা নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অর্নব নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা নিতিশ কুমার সরকারের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এম‌বিএর ছাত্র‌ ছিলেন। তার রোল নং ২৩০৩১৭।

বিষয়‌টি নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, হল প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।

স্থানীয়দের বরাতে সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, রাত পৌনে ৯টার দিকে শেখপাড়া তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলের উপর বসে চা খাচ্ছিলেন অর্ণব। ওই সময় ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিহত অর্নবের বন্ধু ফাহিম বলেন, হঠাৎ গুলির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি লোকজন জড়ো হয়ে আছে। এ সময় হেলমেট ফেলানো দেখে বুঝতে পেরেছি আমার বন্ধু। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অর্নব ও আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়ি।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রাতে তেতুলতলা এলাকায় অর্নব কুমার সরকারকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়ে তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ