,

বিএনপি কর্মীর দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা

news-image

খুলনা প্রতিনিধি : খুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মীর চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। তার দুই চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে দিঘলিয়া উপজেলার চন্দনীমহল ইউনিয়নের কাঁটাবন এলাকায় এ ঘটনা ঘটে। দিঘলিয়া থানার ওসি এইচ এম শামীম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। আহত মোহাম্মদ মন্টু শেখ ওরফে মন্টুগাছি উপজেলার চন্দনীমহল ইউনিয়নের বিএনপির কর্মী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে কৃষক দল নেতা সরফরাজ হোসেন ও বিএনপির কর্মী মোহাম্মদ মন্টু শেখ ওরফে মন্টুগাছির মধ্যে গণ্ডগোল চলছিল। সেই ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মন্টু গাছি চা খাওয়ার জন্য চন্দনীমহল কাটাবন এলাকার জনৈক নারদের দোকানে যায়। এর কিছুক্ষণ পর ওই দোকানে প্রবেশ করে কৃষক দল নেতা সরফরাজ হোসেন। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে সরফরাজের লোকজন মন্টু গাছির ওপর হামলা চালায় এবং একপর্যায়ে মন্টুর চোখের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। এতে তিনি মারাত্মক জখম হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মিন্টু বলেন, জরুরি কাজে আমি যশোরের ঝিকরগাছা আছি। সেখান থেকে ফেরার পথে জানতে পারলাম মন্টু নামে একজনের চোখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এর মধ্যে মন্টু বিএনপি কর্মী এবং সরফরাজ কৃষক দল নেতা। ওসির সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন মন্টুর দুটি চোখই ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব শত্রুতার জেরে সরফরাজ ও মন্টুর মধ্যে এ ঘটনা ঘটেছে।

দিঘলিয়া থানার ওসি এইচ এম শামীম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি কর্মী মোহাম্মদ মন্টু শেখ ওরফে মন্টুগাছি ও কৃষক দল নেতা সরফরাজ হোসেনের মধ্যে গন্ডগোল চলছিল। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে সরফরাজ ও তার লোকজন মিন্টুর ওপর হামলা চালায়। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর