বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ  

news-image
 নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামের প্রবাসী উদ্যোক্তা ও সমাজসেবক নজরুল ইসলাম নজু’র বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে লাউরফতেহপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নজরুল ইসলামের জনপ্রিয়তা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে কিছু দুষ্কৃতিকারী মহল তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে এবং অপপ্রচার চালাচ্ছে। তারা নজরুল ইসলামের সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
বক্তারা আরো বলেন, শত শত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং অনেক পরিবারের জীবনমান উন্নয়নে অবদান রেখেছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং অসহায় পরিবারগুলোকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, “আমরা ছাত্ররা জনবন্ধু নজরুল ইসলামের পক্ষে আছি। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।”
লাউর ফতেহপুর ইউপি সদস্য এমদাদুল হক ইদনের সভাপতিত্বে এবং আতিকুল হক শিশুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহর মিয়া, খুরশিদ আলম, রহিস উদ্দিন, আজিজুল হক, দুলাল মিয়া, মিজান মিয়া, কানু মোল্লা, ছাত্র নেতা মামুন ফাহাদ, রাকিব প্রমুখ। সমাবেশে এলাকার বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ