বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কখনো সময়ের অপচয় করিনি: তৃতীয় হওয়া তাসনিম

news-image

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি যশোর : ‘ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে নিয়ম মেনে লেখাপড়া করেছি। কখনো সময়ের অপচয় করিনি। মেডিকেল ভর্তি পরীক্ষায় রেজাল্ট ভালো হবে আশা করেছি। কিন্তু তৃতীয় হবো ভাবতেও পারিনি।’

এভাবেই কথাগুলো বলছিলেন ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া শেখ তাসনিম ফেরদাউস।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে ফলাফল প্রকাশের পর জানা যায়, শেখ তাসনিম ৮৯.৫০ পেয়ে তৃতীয় হয়েছেন।

যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের শেখ গোলাম রসুল (সাবেক সেনাসদস্য) ও গৃহিণী রোকেয়া খাতুনের ছোট ছেলে শেখ তাসনিম। নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে থেকে এসএসসি এবং শেখ আব্দুল ওহাব মডেল কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন। দুই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন তিনি।

শেখ তাসনিম ফেরদাউসের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা ভালো হয়েছিল কিন্তু কাঙ্ক্ষিত নম্বরের চেয়ে একটু বেশি পেয়েছি। তৃতীয় হবো ভাবতেও পারিনি। এখন আমার লক্ষ্য একজন ভালো ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করা।’

তাসনিমের বাবা শেখ গোলাম রসুল বলেন, ‘ছোটবেলা থেকে ছেলের ইচ্ছা ছিল একজন ভালো ডাক্তার হবে। নিয়ম মেনে লেখাপড়া করেছে। ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে মেডিকেলেও সুযোগ পেয়েছে। আল্লাহ চাইলে ছেলের স্বপ্ন পূরণ হবে। আপনারা ওর জন্য দোয়া করবেন।’

মিলন রহমান/এসআর/এমএস

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা