,

নবীনগরে মোবাইল কোর্টের ভয়ে ফার্মেসি বন্ধ করে পালালেন ব্যবসায়ী

news-image

নবীনগর  (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে মোবাইল কোর্টের ভয়ে ফার্মেসি বন্ধ করে পালালেন ঔষধ ব্যবসায়ীরা।

আজ  (২১ জানুয়ারী ))মঙ্গলবার নবীনগর বাজারে ফার্মেসিগুলোতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আবু মোছা।
এসময় তিনি ৫টি ফার্মেসির দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ঔষধ  ও কসমেটিক্স আইন ২০২৩এর ৪০ (খ) (ঘ) ধারায় ৯ টি মামলায় ১লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এর মাঝে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো মহেন্দ্র ফার্মেসি ৩০ হাজার, বন্ধন ফার্মেসি ২০হাজার, মা ফার্মেসি ৩০হাজার, আল মদিনা ফার্মেসি ২০হাজার, হালিমা ফার্মেসি কে ২০হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে মোবাইল কোর্ট পরিচালনা করা  হচ্ছে এ খবর ছড়িয়ে পড়লে নবীনগর বাজারের ফার্মেসি মালিকরা ভয়ে অধিকাংশ দোকান বন্ধ করে চলে যান।
স্থানীয়রা জানান, নবীনগর উপজেলার অধিকাংশ ফার্মেসীগুলোতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রয়েছে। এবং তারা স্বাস্থ্য অধিদপ্তরের কোন আইনি মানছেন না।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আবু মুসা বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখা, দোকানের রেজিস্টার খাতা যথাযথভাবে  ব্যবহার না করায় মোবাইল কোর্ট আইনে নয়টি মামলায় এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নবীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট