,

সুষ্ঠু নির্বাচনের জন্য সামনে আরও লড়াই আছে: জামায়াত আমির

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে। যেখানে কালো টাকা ও পেশিশক্তি যেন আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এখন থেকে হাত মজবুত করতে হবে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পথসভায় এসব কথা বলেন তিনি। মাগুরা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার সময় পথসভায় অংশ নেন।

জামায়াতের আমির বলেন, নিরপেক্ষ মানুষকে দেশের শাসন ক্ষমতায় দেখতে চাই। জনগণের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় দেশ পরিচালনার অধিকার জামায়াতের হাতে এলে আমরা দেশের মালিক হবো না, হবো দেশের সেবক।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশবাসীর ঋণ পরিশোধ করতে হবে এমন নৈতিক বোধসম্পন্ন জাতি গড়ে তুলতে চাই। পাশাপাশি এমন একটা শিক্ষা চাই, যে শিক্ষার পাট চোকানোর পরই সার্টিফিকেট হাতে নিয়ে অফিসে অফিসে, মামু-খালুর কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। শিক্ষা শেষ করার পর একহাতে থাকবে সার্টিফিকেট অপর হাতে উঠে আসবে কাজ।

পথসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর