,

সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

news-image

জেলা প্রতিনিধি : দেশের সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টায় মাগুরায় জনসভায় যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী আখচাষী কল্যাণ ভবনের সামনে পথসভায় এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে বসবাস করছি।

জামায়াতের আমির আরও বলেন, আপনারা সবাই ভালোবাসার টানে চলে এসেছেন। এ ভালোবাসা প্রিয় দেশের জন্য, মানবতার জন্য, সর্বোপরি মহান আল্লাহ তায়ালার জন্য। আল্লাহ আপনাদের এ ভালোবাসাকে কবুল করুন।

পথসভায় মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলীমুজ্জামানের সভাপতিত্বে বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা নিয়ামুল হাসান, মাওলানা রেজাউল করীম ও কামাল হোসেন বক্তব্য রাখেন।

এন কে বি নয়ন/জেডএইচ/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়