,

মেহেরপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

news-image

জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিয়াম হোসেন (২১) ও আব্দুল্লাহ আল বাকি (২০)। সিয়াম গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে ও আব্দুল্লাহ আল বাকি একই গ্রামের সৌরভ হোসেন সেন্টুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সিয়াম ও আব্দুল্লাহ আল বাকি। দ্রুত গতিতে মোটরসাইকেলটি আকুবপুর মাঠে পৌঁছালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের (কক্সবাজার জ-০৪ ০০২১ ) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন সিয়াম হোসেন। গুরুতর আহত আব্দুল্লাহ আল বাকিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মিরপুরে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ এবং দুর্ঘটনাকবলিত যান দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর