,

প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত

news-image

জেলা প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম-আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে কামরুল হুদাকে বলতে শোনা যায়, ‘একটা দল যারা বেহেশতের সার্টিফিকেট দেয়, প্রতিনিয়ত বিক্রি করে। দেখবেন যে প্রতি পাড়ায় পাড়ায় কিছু হুজুররা আসে, আয়োজন করে, আয়োজন করে বেহেশতের সার্টিফিকেট দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত, আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেন নাই। জনগণের সঙ্গে প্রতারণা করেন নাই। দেশের মাটির সঙ্গে প্রতারণা করেন নাই।’

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘শেখ সেলিম, শেখ হেলালসহ এ শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে। শেখ পরিবারের কেউ মুক্তিযোদ্ধা নন। যুদ্ধ না করেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কী করে? ৯৬ সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছেন। শেখ হাসিনা সাড়ে তিনশ মন্ত্রী-এমপি নিয়ে পালিয়েছেন।’

জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে কামরুল হুদা বলেন, একটা দল আমাদের সঙ্গে ছিল। তারা অতীতে আমাদের ওপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল। চৌদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত। এসময় আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য ২০০ করে ছোট লাঠি প্রস্তুত রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কামরুল হুদা বলেন, ‘জিয়াউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিমগাছ লাগিয়েছিলেন। ওই কারণে উনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে, এটা কি ভুল বলেছি?’

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়