,

জাতীয় সরকার গঠন করে সংস্কার করবে বিএনপি : আমীর খসরু

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেটা চিন্তা করে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল মিলে আমরা ৩১ দফা সংস্কারের প্রস্তাব দেড় বছর আগেই দিয়েছিলাম। সব সংস্কারের কথা সেখানে বলা আছে। সুতরাং সংস্কার নিয়ে নতুন করে কারো এত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। জাতীয় সরকার করে বিএনপি ৩১ দফা সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে।

রোববার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে ইনভেস্টমেন্ট ছাড়া আপনি একটি দেশকে এগিয়ে নিতে পারবেন না। সুস্থ-সবল ও মেধাবীরাই তো এ দেশকে এগিয়ে নেবে। আমরা সঠিক জায়গায় ইনভেস্ট করিনি। আমরা ইনভেস্ট করেছি পদ্মা সেতু ও টানেলে। আমরা প্রায়োরিটির ভিত্তিতে কোনো ইনভেস্ট করিনি। আমাদের প্রায়োরিটি বেসিস ইনভেস্টমেন্ট দরকার শিক্ষা ও স্বাস্থ্যখাতে। এ দুই খাতে ইনভেস্টমেন্ট ছাড়া দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব নয়।

সিভাসুর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিভাসুর ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন ড. শেখ আহমাদ-আল-নাহিদ ও প্রক্টর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং চারজন নবাগত শিক্ষার্থী বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম