,

১৭ বছর পর সন্তানের স্পর্শ পেলেন রবিউল

news-image

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রবিউল করিম ২০০৭ সালে ভাগ্য অন্বেষণে যান মালয়েশিয়ায়। চাকরির জন্য গেলেও বৈধভাবে নয় গিয়েছিলেন পর্যটন ভিসায়। সেখানে হারিয়ে ফেলেন পাসপোর্ট। শুরু হয় দুর্ভাগ্যের। পাসপোর্ট না থাকায় দেশেও ফিরতে পারেননি। বৃহস্পতিবার ট্রাভেল পাস নিয়ে ১৭ বছর পর দেশে ফিরে পেয়েছেন তিন সন্তানের স্পর্শ।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রবিউল। সেখানে বিকেল থেকেই বাবার অপেক্ষায় ছিলেন তিন সন্তান ডলার মাহমুদ, আবদুল হানিফ ও ডলি আরা খাতুন। বাবাকে পেয়ে জড়িয়ে ধরেন তারা। রবিউল করিম যখন বিদেশে যান, সেই সময়ে হানিফের বয়স ছিল তিন মাস। সে এখন ১৭ বছরের তরুণ।

রবিউল করিম বলেন, ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় গিয়ে স্বাস্থ্য পরীক্ষায় আনফিট হয়েছিলাম। এরপর পাসপোর্ট হারিয়ে ফেলি। তারপর কৃষি কাজ করতাম। অবৈধভাবেই সেখানে ছিলাম। মেম্বার-চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়েও পাসপোর্ট করতে পারিনি। আমার ছেলে বাংলাদেশ থেকে কাগজ পাঠিয়েছিল। সে কাগজের মাধ্যমেই ট্রাভেল পাস নিয়ে ফিরে এসেছি।

ছেলে ডলার মাহমুদ বলেন, গত অক্টোবরে বাবাকে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়েও পাইনি। কারণ বাবার বৈধ কাগজ ছিল না। পরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় বাবাকে ফিরে পেলাম।

ছোট ছেলে আবদুল হানিফ বলেন, এতদিন ভিডিও কলে বাবাকে দেখেছি। এই প্রথম সামনাসামনি দেখলাম। মেয়ে ডলি আরা খাতুন বলেন, বাবা যখন বিদেশে যান, তখন দ্বিতীয় শ্রেণিতে পড়ি। এখন আমার সন্তান আছে।

ব্র্যাক মাইগ্রেশন জানিয়েছে, রবিউল করিমের ছেলে ডলার বাবাকে দেশে ফিরিয়ে আনতে দপ্তরে দপ্তরে ঘুরেছেন। দুই মাস আগে এক ব্যক্তি তাকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ঠিকানা দেন। এরপর তিনি এলে রবিউলের দেশে ফেরার পথ সুগম করা হয়। ২০১৭ সাল থেকে এমন ১৩৮টি পরিবারকে পুনর্মিলিত করতে সহায়তা করেছে ব্র্যাকের মাইগ্রেশন সেন্টার।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড