,

ময়মনসিংহে ৭ দিন ধরে বন্ধ লোকাল ট্রেন চলাচল

news-image

জেলা প্রতিনিধি : ট্রেন পরিচালনায় টিটি, গার্ডসহ জনবল সংকটে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে সাতদিন ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন চলাচল। ফলে ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ রেলওয়ের গার্ড ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি রাহাত খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২ ডিসেম্বর থেকে দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের মতো ময়মনসিংহেও কর্মবিরতি চলছে। মূলত লোক মাস্টারের সংকটের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি আসতে পারে।

ময়মনসিংহ রেলওয়ে রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ১৬০ বছরেরও বেশি সময় ধরে রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ সুবিধা চালু ছিল। কিন্তু ২০২২ সালে নতুন নিয়োগপ্রাপ্তদের থেকে মাইলেজ বন্ধ করে দেওয়া হয়। তবে এর আগে নিয়োগপ্রাপ্তরা এখনও মাইলেজ সুবিধা পেলেও ২০২১ সালে অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রে পেনশন ও আনুতোষিকে পার্ট অব পে মাইলেজ সুবিধা বাতিল করা হয়। বন্ধ মাইলেজ চালুর দাবিতে কর্মবিরতি পালন করা হচ্ছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ওপরের নির্দেশনা পেলেই ট্রেন চালু করা হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট