,

ইসবগুলের এই উপকারিতা জানতেন?

news-image

লাইফস্টাইল ডেস্ক : ইসবগুল সাধারণত পেট পরিষ্কার করার জন্য খাওয়া হয়। কিন্তু উপকারী এই দানা আরও অনেকভাবে শরীরকে সুস্থ রাখতে কাজ করে, সেকথা কি জানতেন? ইসবগুলকে বলা হয় প্রাকৃতিক ওষুধ, যা দ্রুত পেট পরিষ্কার করতে কাজ করে। এখানেই শেষ নয়, এটি যদি আপনি গরম পানিতে গুলিয়ে খান তবে চমকে যাওয়ার মতো উপকার পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, এই পানীয় আপনার শরীর থেকে ক্ষতিকর কোলেস্টেরল দূর করতে কাজ করবে।

ইসবগুলের পুষ্টিগুণ

ইসবগুল তো খান, এতে কতটা পুষ্টিগুণ থাকে তা জানেন তো? এক টেবিল চামচ ইসবগুলে ৫৩% ক্যালোরি, ১৫ মিলিগ্রাম সোডিয়াম, ১৫ গ্রাম শর্করা, ৩০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৯ মিলিগ্রাম আয়রন পাওয়া যায়। সেইসঙ্গে এতে থাকে না কোনো ফ্যাটও। তাই ইসবগুল খেলে শরীরে কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না।

ইসবগুল কীভাবে খাবেন

ইসবগুল উপকারী বলেই যে অনেকটা খেতে হবে, এমন কোনো কথা নেই। দিনে ১ টেবিল চামচ করে দিনে ৩ বার খেলেই যথেষ্ট। তবে ঠান্ডা পানির বদলে খেতে হবে গরম পানিতে গুলে। কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পাওয়ার জন্য রাতে ইসবগুল খেতে পারেন। তবে প্রথমদিকে দিনে তিনবার না খেয়ে একবার, এরপর দুইবার এভাবে আস্তে আস্তে দিনে তিনবার এটি খাওয়া শুরু করতে পারেন। তাহলে এটি শরীরে ভালোভাবে কাজ করতে পারবে।

যেভাবে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে

কোলেস্টেরল সাধারণত দুই ধরনের হয়ে থাকে। তার মধ্যে একটি হলো উপকারী কোলেস্টেরল এবং অপরটি ক্ষতিকর কোলেস্টেরল। ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণে না রাখা গেলে ঘটতে পারে বিপদ। আমরা যখন ইসবগুল খাই তখন আমাদের অন্ত্রে একটি পাতলা স্তর তৈরি হয়, যে কারণে আমাদের শরীর ক্ষতিকর কোলেস্টেরল শোষণ করতে পারে না। ফলস্বরূপ ক্ষতিকর কোলেস্টেরল মলের সঙ্গে বের হয়ে যায়।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, যারা কোলেস্টেরল কমানোর ওষুধ খান তাদের থেকে যারা নিয়মিত ইসবগুল খান তাদের শরীর থেকে ক্ষতিকর কোলেস্টেরল বেশি কমেছে। নিয়মিত ওষুধ খাওয়া রোগীদের শরীরে ৮.৭ শতাংশ কোলেস্টেরলের মাত্রা কমেছে, অপরদিকে ইসবগুল খাওয়ার ফলস্বরূপ ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমতে দেখো গেছে ৯.৭ শতাংশ।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে