,

আমাদের ব্যর্থ করতে সব চেষ্টা করছেন শেখ হাসিনা: সারজিস আলম

news-image

জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা ও তার দোসররা সবদিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই।

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় ময়মনসিংহে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ পরিবারের মধ্যে চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ৫ আগস্টের আগে যারা শহীদ হয়েছেন তাদের দাফন করাই কষ্টকর ছিল। তখন শেখ হাসিনা তার দোসর ও প্রশাসন দিয়ে দাফন কাজে বাধাগ্রস্ত করেছেন।

তিনি আরও বলেন, আমার আহত ভাইয়েরা তখন হাসপাতালে গিয়ে চিকিৎসা পাননি। আমরা দেখেছি হাসপাতালে আহতদের ওপর ছাত্রলীগ-যুবলীগ হামলা করেছে। আমাদের চোখের সামনে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গুলি চালিয়েছে। তাই এখন আমাদের সবার দায়িত্ব যে স্পিরিট নিয়ে যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থান হয়েছে তা রক্ষা করা। আমরা সবাই যেমন সরকারের গঠনমূলক সমালোচনা করবো তেমনি সরকার ও প্রশাসনের কাজে সহায়তাও করবো।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহ বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৫৫ জনের পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, জেলা প্রশাসক, পুলিশ সুপার।

জেডএইচ/জেআইএম

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট