,

ময়মনসিংহে কিশোরকে কুপিয়ে হত্যা

news-image

ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে মো. জিয়াউল ইসলাম (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার উচাখিলা উত্তর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জিয়াউল ইসলাম স্থানীয় আলীনগর গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে এবং উচাখিলা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার উচাখিলা উত্তর বাজারে জিয়াউল ইসলামের ওপর হামলা করা হয়। এ সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, কিছুদিন আগে স্থানীয় ব‍্যবসায়ী হক মিয়ার ছেলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় জিয়াউল ইসলামের। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ছিল জিয়াউল ইসলাম। ওই মামলায় সম্প্রতি জিয়াউল আদালত থেকে জামিনে এসে আজ দুপুরে হক মিয়াকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বকাঝকা করে। এতে ক্ষিপ্ত হয়ে হক মিয়ার ছেলেরা জিয়াউল ইসলামকে কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট