,

ব্রাহ্মণবাড়িয়ায় তিনহাজার টাকা পাওনা নিয়ে হাতাহাতি, বৃদ্ধের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিনহাজার টাকা পাওনার ঘটনাকে কেন্দ্র করে কিল-ঘুষিতে সানু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। (১৮ জুন) মঙ্গলবার বেলা সাঁড়ে তিনটার দিকে  উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে এ ঘটনা ঘটে। সানু মিয়া ওই এলাকার আলমজী মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পূর্বভাগ গ্রামের হাবিবুর রহমান ও আখতার মিয়া সিলেটে একটি ভাঙারির দোকানে কাজ করেন। এ সুবাদে হাবিবুরের তিন হাজার টাকা পাওনা ছিল আখতারের কাছে। ঈদুল আজহার ছুটিতে তারা গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার হাবিবুর তার পাওনা টাকা চান আখতারের কাছে। এনিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা থেকে হাতাহাতি হয়। খবর পেয়ে আখতারের চাচা সানু মিয়া সেখানে গেলে তাকে মারধর করেন হাবিবুরসহ তার লোকজন। লাগাতার কিল-ঘুসিতে অচেতন হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, সানু মিয়ার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট