,

মাথায়-পেটে গুলি, আ.লীগ নেতার মৃত্যু

news-image

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার গোপারপুরে মুঞ্জুরুল ইসলাম মঞ্জু নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গোপালপুর পৌর সভার আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুঞ্জুরুল ইসলাম গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপালপুর আজিমনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে বসেছিলেন মুঞ্জু। এ সময় দুটি মোটরসাইকেলে বেশ কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত মঞ্জুর মাথায় ও পেটে দুই রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মুঞ্জুর মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় গোপপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে নেন। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের মা রাহেনা বেগম ছেলের হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন।

লালপুর থানার ওসি নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০