,

ইন্টারনেট ছাড়াও ফাইল পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

news-image

ইন্টারনেট ছাড়াই তথ্য, ছবি ও ভিডিও পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলে বা সংযোগে সমস্যা হলেও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে প্রয়োজনীয় তথ্য পাঠানো যাবে। নতুন এ সুবিধা চালুর জন্য কাজও শুরু করেছে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ আ বেটা ইনফো এই তথ্য জানিয়েছে।

ডব্লিউ আ বেটা ইনফোর তথ্যমতে, হোয়াটসঅ্যাপে নতুন এই সুবিধা চালু হলে ছবি, ভিডিও, গানসহ বিভিন্ন ফাইল এনক্রিপশন করে পাঠানো যাবে। ফলে হোয়াটসঅ্যাপের অন্যান্য বার্তার মতো ইন্টারনেট ছাড়া পাঠানো তথ্যও নিরাপদে থাকবে। তবে এ সুবিধায় তথ্য পাঠানোর জন্য দুটি স্মার্টফোন পাশাপাশি রেখে অফলাইনে ফাইল শেয়ার–সুবিধা ব্যবহার করতে হবে।

হোয়াটসঅ্যাপের নতুন এ সুবিধা অনেকটা শেয়ারইট অ্যাপের মতো ব্লু–টুথ বা লোকাল ফাইল শেয়ারিংয়ের মাধ্যমে কাছাকাছি থাকা নির্দিষ্ট স্মার্টফোনে তথ্য পাঠাবে। আর তাই সুবিধাটি ব্যবহারের জন্য অবশ্যই দুটি স্মার্টফোনের সিস্টেম ফাইল, ফটো গ্যালারি ও অবস্থানের তথ্য ব্যবহারের অনুমতি দিতে হবে হোয়াটসঅ্যাপকে। তবে ব্যবহারকারী চাইলে ফাইল পাঠানোর পর সুবিধাটি বন্ধ রাখতে পারবেন।

নতুন এ সুবিধার কার্যকারিতা এরই মধ্যে বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর পরখ করছে হোয়াটসঅ্যাপ। ধারণা করা হচ্ছে, খুব শিগগির এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ।
সূত্র: ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না