,

খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকচাপায় অটোভ্যানের চালকসহ নিহত ৩

news-image

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকচাপায় অটোভ্যানের চালক ও যাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) সকালে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বেপরোয়া গতির ট্রাকচালক মো. সাফায়েত হোসেনকে (১৮) আটক করেছে পুলিশ। ঘাতক ট্রাকচালক মো. সাফায়েত হোসেন যশোরের চৌগাছা থানার চান্দা আফরা গ্রামের সামছুল গাজীর ছেলে।বাগেরহাট পুলিশ মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস জানান, ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মো. সাইদ মোড়ল (৪৫) নামে ভ্যানের এক যাত্রী নিহত হন। তিনি রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের মো. রেজ্জাক মোড়লের ছেলে। পরে স্থানীয়রা ভ্যানচালক ও অপর যাত্রীকে উদ্ধার করে দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

নিহত ভ্যানচালক মো. মনি হোসেন (৪৫) রামপাল উপজেলার কুমলাই গাববুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ও যাত্রী মো. আজাদ (৩৫) রামপালের ঝনঝনিয়া গ্রামের ইকলাচ মোড়লের ছেলে।

ওসি আরও জানান, ঘাতক চালক ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০