,

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ ফলনের ‘জারা লেবু’,  ওজন এক কেজি 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার টানপাড়ার মো. শেখ সাদির বাড়িতে ‘জারা লেবু’ নামে এ ধরণের বিশেষ লেবুর ফলন করেছেন।
রসে টইটম্বুর। সুগন্ধ নাকে আসে অনেক দূর থেকেই। ওপরের চামড়াও খেতে সুস্বাদু।
আর ওনার বাড়িতে  লেবু ফলনের বিষয়টি এলাকার মানুষের মর্ধ্যে বেশ সাড়া ফেলেছে। প্রতিটি লেবুর ওজন প্রায়  এক কেজি মত। ‘জারা লেবু’  নামে লেবু হলেও দেখতে অনেকটা পেঁপের মতো। বাড়িতে লাগানো বেশ কয়েকটি গাছেই লেবু ধরেছে।
শেখ সাদ জানান, খুলনায় ভগ্নিপতির বাড়িতে গিয়ে সেখান থেকে জারা জাতের ওই লেবুর চারা আনেন। চারা লাগানোর সাত মাসের মধ্যেই গাছে পরিপূর্ণ ফলন হয়েছে। সাতটি গাছেই এখন লেবু ঝুলছে। এর মধ্যে কয়েকটির ওজন এক কেজিরও কিছু বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেবুর ছবি ছড়িয়ে পড়লে অনেকেই দেখতে ছুটে আসছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ উঁচু জমিতে এ জাতের লেবুর ফলন ভালো হয়। বাজারে এ লেবুর দাম ২০০০ টাকা হালি। এটি সাইট্রাস গোত্রের মধ্যে ‘ইউনিক’ ফল। সাইট্রাস গোত্রের আদি তিনটি ফলের মধ্যে কমলা, বাতাবি লেবু ও জারা লেবু রয়েছে। জারা জাতের লেবু এক থেকে দুই কেজি পর্যন্ত ওজনের হতে পারে।
লেবু দেখতে আসা অনেকেই জানান, আমরা মূলত কাগজি, চায়না, পাতি লেবুর চাষ করতে দেখেছি। কিন্তু জারা লেবু কখনও দেখেনি। লোকমুখে শুনে দেখতে এলাম।
আখাউড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, এক সময় বছরের নির্দিষ্ট সময় নানা প্রকারের লেবু পাওয়া যেত। এখন কম-বেশি বারো মাসই পাওয়া যায়। এক কৃষক জারা জাতের বিশেষ লেবুর চাষ করার বিষয়টি জানতে পেরেছি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না