,

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পবায় বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দামকুড়া মুরালিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- দামকুড়ার নতুন কসবা এলাকার লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯), সুত্রাবন এালাকার আলমগীরের ছেলে সুইট (৩১) ও লালমনিরহাট সদরের জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)।

আহতরা হলেন- দামকুড়া থানার আলীগঞ্জ এলাকার রবিউল ইসলামের ছেলে জুলহাস উদ্দিন (৩২) ও একই থানার নতুন কসবা এলাকার মানিক মিয়ার ছেলে রিমন হোসেন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিলেন। তারা বিকেল ৪টার দিকে শহরের দিকে বেড়াতে যাচ্ছিলেন। তারা মুরালিপুর এলাকায় যাওয়ার পর নগরী থেকে ছেড়ে যাওয়া একটি ড্রাম ট্রাক মোড়ে বাঁক নিতে যায়। এ সময় সামনে একটি অটোরিকশা পড়ে গেলে ড্রাম ট্রাকের চালক অটোরিকশাকে সাইড দিতে গিয়ে দুই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহন হন।

দামকুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবার জানান, খবর পেয়ে দামকুড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে পাঠায়। আপাতত মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০