,

ফেসবুক প্রোফাইল থেকে সবকিছু কোথায় গেল?

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুকে নিজের বা বন্ধুর প্রোফাইলে দেখা যাচ্ছে ‘নো পোস্ট অ্যাভেইলেবল’। মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবহারকারী। তাহলে কী আবারো কারিগরি সমস্যায় পড়েছে ফেসবুক? গণমাধ্যমকে কিছুই জানাচ্ছে না জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম।

ওয়েবসাইট ও পরিষেবার অবস্থা সম্পর্কে তথ্য প্রদানকারী অনলাইন মাধ্যম ডাউন ডিটেক্টরে এমন সমস্যা নিয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় সাড়ে ৫শ ব্যবহারকারী রিপোর্ট করেছেন।

ডাউন ডিটেক্টরে এ বিষয়ে তারা বলেছেন, ‘সকাল থেকে ফেসবুক প্রোফাইলে কোন পোস্ট দেখা যাচ্ছে না। আমার সব পোস্ট কি ফেসবুক মুছে ফেলেছে?’

জানা গেছে, ফেসবুকের সার্ভারে কারিগরি সমস্যার কারণে এমনটা হয়েছে। সাময়িক এই সমস্যা কিছু সময়ের মধ্যেই সমাধান হবে।

এর আগে ২০ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখতে সমস্যা হয়েছিল। সে সময় ফেসবুক সার্চ রেজাল্টও খালি দেখাচ্ছিল। অর্থাৎ আগে যেসব প্রোফাইল বা পেজ অনুসন্ধান করা হয়েছিল সেগুলো মুছে গিয়েছিল। এমন কি সক্রিয় থাকা ফেসবুক প্রোফাইলগুলোর সবুজ বাতিও দেখা যাচ্ছিল না।

 

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট