,

সরাইল থানা পুলিশের ৬৬ সদস্য পেলেন পুরষ্কার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে পরিচালিত অনলাইন গণমাধ্যম “পুবের আলো” মাল্টিমিডিয়া পক্ষ থেকে ভাল কাজের পুরষ্কার পেয়েছে সরাইল থানার ৬৬ জন পুলিশ সদস্য।
বৃহস্পতিবার (৮ ই ফেব্রুয়ারি) রাতে থানা কমপ্লেক্সে পুবের আলো’র চেয়ারম্যান আল আমীন শাহীনের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এ উপহার প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ রকিবুল হাসান।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ এমরানুল ইসলাম।এছাড়া আরোও উপস্হিত ছিলেন থানার উপপরিদর্শক (তদন্ত) আ.স.ম আতিকুর রহমান, এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, মানবিক সরাইল সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ প্রমুখ। অনুষ্ঠানে থানার  পুলিশ সদস্য, পুবের আলো মাল্টিমিডিয়া পরিবার’সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সরাইলের আইন শৃঙখলা পরিস্থিতি উন্নতি, দেশীয় অস্ত্র উদ্ধার ও দাঙ্গা প্রতিরোধে পুলিশ সদস্যদের প্রংশসনীয় ভূমিকা রাখায় এ পুরষ্কার প্রদান করা হয়েছে। ভবিষ্যৎতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর