,

জনগণ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে : খাদ্যমন্ত্রী

news-image

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল উন্নয়নকে বেছে নেওয়ার ও আগুন সন্ত্রাসকে প্রত্যাখ্যান করার নির্বাচন। জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার চতুর্থ বারের মতো সংসদ সদস্য ও দ্বিতীয় মেয়াদে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় উপজেলা আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে নির্বাচিত হয়ে মানুষের পাশে থেকে কাজ করেছি। মানুষকে ভালোবেসেছি, মানুষের ভালোবাসাও পেয়েছি। সামনের দিনগুলোতেও মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকার করছি।

তিনি বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র নির্বাচনের আগে থেকেই ছিল। দেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র এখনো চলছে। জনগণকে সতর্ক থাকতে হবে। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির দেশবিরোধী সকল অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন এবং নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশীদ নঈম বক্তব্য দেন।

এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পরে খাদ্যমন্ত্রী কৃষকদের মাঝে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০