,

মৌমাছির সঙ্গে বসবাস

news-image

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাঁচগাছি গ্রামে একটি বাড়িতে মৌমাছির সঙ্গে বসবাস করছেন পরিবারের সদস্যরা। বাড়িটির মালিক মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান (হবু হাজি)।

সরেজমিনে দেখা যায়, বাড়িটির তিন তলার বারান্দায় হাজার হাজার মৌমাছি ১০-১২টি বাসা (চাক) বেধে বাস করছে। চাকগুলো লম্বা ও বড় হয়ে এতই নিচে ঝুলে এসেছে যে বাড়ির মানুষকে মাথা নিচু করে চলাচল করতে হয়। অনেক সময় মৌচাকে মাথা-হাত লাগলেও কামড় বা হুল ফোটায় না।

হুল বা কামড় দিতে পারে এমন ভয় হয় কিনা জানতে চাইলে- হবু হাজি বলেন, বছরের পর বছর মৌমাছিগুলো চাক বেধে আছে। এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি।

তিনি আরও বলেন, কয়েক বছর ধরে মৌমাছিগুলো বারান্দায় চাক বাধলেও একবারও মধু সংগ্রহ করা হয়নি।

হবু হাজির স্ত্রী বলেন, আগে মাত্র ছোট দুটি চাক ছিল বারান্দার দরজার কাছে। আরও মাছি এসে অনেকগুলো চাক বেধে কয়েকবছর থেকে বাস করছে। এজন্য মৌমাছিগুলোকে আমরা পরিবারের সদস্যর মতোই মনে করি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়ায কাযমীর রহমান বলেন, মৌমাছিকে বিরক্ত বা আঘাত করলে আত্মরক্ষার্থে তারা হুল ফুটিয়ে দেয়। একই মানুষ বা গরু-ছাগলকে অতিরিক্ত হুল ফোটালে মারা যাওয়ার আশঙ্কা থাকে। মৌমাছি থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করাই ভালো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০