,

নৌকাকে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) : দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত বিএনপি‘র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও কলারছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি সৈয়দ একে একরামুজ্জামান সুখন।রোববার(৭ জানুয়ারি) রাতে বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষনা করা হয়। এই নির্বাচনে নাসিরনগরে ভোট পড়েছে ৫২.৯১ শতাংশ।

প্রাপ্ত ফলাফলে ৭৯টি কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান সুখন পেয়েছেন ৮৯ হাজার ৪২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান সংসদ সদস্য ও আওয়ামীলীগ প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম নৌকা প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ১৮৯ ভোট । ফলে ৪৩হাজার ২৩৫ ভোটের ব্যবধানে হেরেছেন বিএম ফরহাদ হোসেন সংগ্রাম।

সৈয়দ একে একরামুজ্জামান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। তিনি আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সৈয়দ একে একরামুজ্জামানকে বহিস্কার করে বিএনপি। নির্বাচনে  স্থানীয় আওয়ামীলীগ,কৃষকলীগ ও বিএনপি‘র একাংশের নেতাকর্মীরা একরামুজ্জামানকে সমর্থন দেয়। এই আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহনুল করিম(গরীবুল্লাহ সেলিম) এবং আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চাওয়া প্রার্থীরাও তাঁেক সমর্থন দেন। তারা প্রকাশ্যে একরামুজ্জামানের পক্ষে মাঠে সরব ছিলেন। তবে শিল্পপতি একরামুঝ্জামানের এলাকায় বিশ্ব মানের হাসপাতাল,শিল্প গড়ে তোলা এবং কর্মসংস্থানের বিষয়টিও তরুণদের আকৃষ্ট করেছে বলে মনে করছেন অনেকে।
এ আসনে ৭৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৫৪৭জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ১‘শ ৯ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৪‘শ ৩৬ জন এবং তৃতীয় লিঙ্গ ২ জন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট