,

তেলবাহী লরির ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী লরির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কালাই পৌরশহরের পুলিশ প্লাজা এলাকায় বগুড়া-জয়পুরহাট মহাসড়কে এ ঘটনা ঘটে।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের মৃত জিয়াউদ্দিনের ছেলে আব্দুস সোবহান (৬০) এবং একই গ্রামের গুদলি হোসেনের ছেলে ভ্যানচালক রফিকুল ইসলাম (৪৫)। আহতরা হলেন, একই গ্রামের মৃত ইয়াজুদ্দিনের ছেলে মুনছুর আলী (৩২) ও মৃত শাহাদত আলীর ছেলে সুজাউল ইসলাম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় একটি ব্যাটারিচালিত ভ্যানে করে তারা কালাই বাজার থেকে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পৌরশহরের পুলিশ প্লাজা এলাকায় একটি তেলবাহী লরি পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ভ্যানচালকসহ চারজন গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সোবহানকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত তিনজনের মধ্যে ভ্যানচালক রফিকুলের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে তিনিও মারা যান। ঘটনার পর লরির চালক ও সহকারী পালিয়ে যায়।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, হতাহতদের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০