,

ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পুঁড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যৌতুকের দাবিতে  সাহিদা আক্তার নামে এক গৃহবধূকে আগুন দিয়ে পুঁড়িয়ে হত্যা করেছে আল আমিন মিয়া নামে এক স্বামী। এ ঘটনায় নিহত সাহিদার ভাই মো. আবেদ মুন্সি বাদী হয়ে থানায়  হত্যা মামলা করেন। গৃহবধু  সাহিদা উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আলাই মিয়ার মেয়ে।
পুলিশ ও স্হানীয়রা জানায় ,কালিকচ্ছ (মধ্য পাড়া) গ্রামের সেলিম মিয়ার ছেলে আল আমিনের সঙ্গে প্রায় ৮ বছর আগে সাহিদার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার জন্য স্ত্রীর উপর প্রায় সময় নির্যাতন করতেন স্বামী আল-আমিন। কিছুদিন যাবৎত  সমিতির কিস্তির টাকা সময়মত পরিশোধ করতে পারতেন না সে। এ নিয়ে স্ত্রী সাহিদার বাবার বাড়ি টাকা এনে দিতে প্রায় চাপ দেয়। গত (১১ ডিসেম্বর) সকালে নিজ বসত ঘরে  সাহিদার শরীরে আগুন লাগিয়ে দেন স্বামী আল-আমিন মিয়া। পরে সাহিদার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে (১২ ডিসেম্বর) মঙ্গলবার ভোরে সাহিদার মৃত্যু হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, স্ত্রী সাহিদাকে  পুঁড়িয়ে মারার ঘটনায় থানায় ৪ জনকে আসামী করে  হত্যা মামলা হয়েছে। স্বামী আল-আমিনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সে আহত থাকায় তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট