,

নাটোরে ফিলিং স্টেশনে রাখা ৩ বাসে অগ্নিসংযোগ

news-image

নাটোরের বড়াইগ্রামে একটি ফিলিং স্টেশনে রাখা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পাটোয়ারীর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম।ফিলিং স্টেশনটি নাটোর ৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বলে জানা গেছে।

সেখানকার বিক্রয়কর্মী নাজমুল হোসেন জানান, রাত সাড়ে ৪টার দিকে জিএম ট্রাভেলসের একটি বাস থেকে ধোয়া উঠতে দেখে এগিয়ে গিয়ে আগুন দেখতে পান তারা। এ সময় স্টেশনে কর্মরত অন্যরা ফায়ার সার্ভিসে খবর দিলে একই কোম্পানির পাশের আরো দুটি বাসে আগুন জ্বলতে দেখেন তারা।  পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই তিনটি বাস পুড়ে যায়।

স্টেশনকর্মীদের ধারণা, দুর্বৃত্তরা পেছনের কলাবাগান দিয়ে এসে বাসে আগুন দিয়েছে। ফলে সিসিটিভিতে কোনো ভিডিও ধারণ হয়নি।

ওসি শফিউল আজম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০