,

‘তল্লাশির নামে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে’

news-image

রাজশাহী প্রতিনিধি : নেতাকর্মীদের গ্রেপ্তার, নিপীড়ন-নির্যাতন, তল্লাশির নামে বাড়ি ভাঙচুর করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। একই সঙ্গে আটক নেতাদের মুক্তির দাবি জানান বিএনপি এ নেতা।

শনিবার সকাল ১১টার দিকে নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। তল্লাশির নামে বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘর ভাঙচুর করা হচ্ছে। গ্রেপ্তার নেতাদের দ্রুত মুক্তি দিতে হবে।

তিনি আরও জানান, ‘জেলা ও মহানগরে এ পর্যন্ত ৪০টি মামলায় প্রায় ১ হাজার ৩০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে না পেলে পুলিশ পরিবারের সদস্যদের নির্যাতন করছে। পরিবারের সদস্যদের আটক করার চেষ্টা করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই। পুলিশের রহস্যজনক ভূমিকা পরিহার করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে।’

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহ্বায়ক বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০