মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় গ্রীন ম্যাজিক লাউ চাষে মামুনের ম্যাজিক

news-image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : মাদ্রাসায় শিক্ষকতা করেন আব্দুর রহমান মামুন। শখের বশে করেন সবজি চাষ। ৩৩ শতক জমিতে মালচিং পদ্ধতিতে গ্রীন ম্যাজিক লাউ চাষ করেছেন। কঠোর পরিশ্রমের ফলে সফলতাও পেয়েছেন। ইতিমধ্যে গাছে লাউ আসতে শুরু করেছে। প্রতিদিন কিছু লাউ বিক্রি করছেন। চাহিদা আর দাম ভালো হওয়ায় খুশি তিনি। এ পর্যন্ত ৫/৬ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। আশা করছেন আরও ৩০/৩৫ হাজার টাকার লাউ বিক্রি করতে পারবেন। সফষ চাষি মামুন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের শান্তিনগর এলাকার। সবজি চাষি মামুন পৗরশহরের শান্তিনগর মোঃ কবির আহম্মেদের ছেলে।সরজমিনে দেখা যায়, প্রায় ৭০টি মাদায় ২ শতাধিক লাউ গাছ রয়েছে। মাদায় বিশেষ ধরনের পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন। মাচায় ঝুলে আছে অসংখ্য ছোট বড় লাউ। লাউ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত মামুন মিয়া।

লাউ চাষি মামুন জানান, সবজি চাষ করতে আমার ভালো লাগে। গত ৪/৫ বছর যাবত আমি সবজি শিক্ষকতার পাশাপাশি সবজি চাষ করছি। লাউ চাষ করতে আমার ভালো লাগে। এবছর সুপ্রীম সীডের গ্রীন ম্যাজিক লাউ চাষ করেছি। এটা আমি গত বছরও চাষ করেছিলাম। ভালো ফলন হয়েছিল। এ লাউটির ফলন অত্যন্ত ভালো। একটি গাছে ১০/১২টি লাউ আসে।
লাউ গাছের পরিচর্যার ব্যাপারে মামুন বলেন, সব সময় লাউ গাছের তলায় আসতে হয়। কোন সময় কোন পোকা গাছে আক্রমন করে তা খেয়াল রাখতে হয়। পোকা দমনের জন্য ব্যবস্থা নিতে হয়। তিন চার দিন পর পর পানি দিতে হয়। পরাগায়ন করতে হয়।

তিনি আরও বলেন, স্থানীয় বাজার থেকে বীজ সংগ্রহ করে চারা তৈরি করেছি। ৮ দিনের চারা রোপণ করেছি। ৪৫ দিনে লাউ আসতে শুরু করেছে। মাচাটি গত বছর করেছিলাম। এবছর আর তৈরি করতে হয়নি। এবছর বীজ, সুতা ইত্যাদি বাবদ ১০/১২ হাজার টাকা খরচ হয়েছে। একটি লাউ ৫০-৫৫ টাকা বিক্রি হচ্ছে। আশা করি ৩০/৩৫ হাজার টাকা লাউ বিক্রি করতো পারবো।
এ ব্যপারে আখাউড়া উপজেলা কৃষি অফিসার তানিয়া তাবাসসুম বলেন, এ পদ্ধতিতে লাউ চাষ করার ফলে জমিতে আগাছা কম হয়। গাছের গোড়া পানি জমে না। গাছে লাউ ধরার অল্প দিনে বাজারে বিক্রি করা যায়। এ পদ্ধতিতে লাউ চাষ খুব লাভজনক।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী