,

সোনামসজিদ বন্দর দিয়ে এলো আরও ৫১৮ টন আলু

news-image

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দিনের মতো ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল থেকে ১৯ ট্রাকে ৫১৮ মেট্রিক টন আলু বন্দরে প্রবেশ করেছে। এতে খুচরা বাজারে কেজিতে কমেছে ১০-১২ টাকা।

আশরাফ আলী নামের একজন জানান, পরশু প্রতি কেজি আলু ৬০ টাকা দিয়ে কিনেছি। আজ বাজারে আলু বিক্রি হচ্ছে ৪২-৪৫ টাকা। ভারত থেকে আলু আমদানির খবরে কমে গেছে দাম। অসাধু কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে আলুর দাম বাড়িয়ে দিয়েছেন।

ইমরান আলী নামের এক খুচরা আলু বিক্রেতা বলেন, ব্যবসায়ীরা আলু গোডাউনে রেখেছিলেন। যখন শুনেছে ভারত থেকে আলু আমদানি হচ্ছে, তখন তারা বাজারে বিক্রি করতে শুরু করেছেন। দুদিন আগে যে আলুর বস্তা বিক্রি করলাম তিন হাজার টাকা। সে আলুর বস্তা আজ ২৫০০ টাকায় বিক্রি করছি।

সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেড ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, সারাদিনে ১৯ ট্রাক আলু পানামায় প্রবেশ করেছে। এভাবে আলু আমদানি হলে স্থানীয় বাজারে দাম অনেকটাই কমে আসবে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, সারাদিনে আলু ভর্তি ১৯ ভারতীয় ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেছে। এতে মোট আলু এসেছে ৫১৮ মেট্রিক টন। পর্যায়ক্রমে আরও আসবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০