,

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করবে আ.লীগ : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ অক্টোবর রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বায়তুল মোকাররম দক্ষিণ গেট, অনলি ওয়ান ভেন্যু আই ম্যানশন। যেটা বলেছি সেটাই।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সৈয়দ আবুল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ভেন্যু প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা কিছু বলতে চাই না। সেটা পুলিশ জানে। অনুমতি দেওয়ার মালিক পুলিশ। অনুমতি দেওয়ার মালিক যারা তারা বুঝবে আর বিএনপি বুঝবে। এখানে আমরা বলার কে? এটা তো আমাদের আওতার মধ্যে পড়ে না। আমরাও অনুমতি চেয়ে নিয়েছি।

তিনি আরও বলেন, আমরা একটা মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে এসেছি। এত কথার তো দরকার নেই। আমি দুপুরে এত কথা বলেছি। কথা একটাই বলছি। দ্যা আনসার অব ভায়োলেন্স ইজ ভায়োলেন্স, নট সাইলেন্স। আর কিছু না। আমি নেগেটিভ কিছু বলতে চাই না। আমি যা বলেছি, ভালোটা বলেছি।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নির্মাণে আবুল হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উন্নয়ন দিয়ে এলাকাকে যেভাবে তিনি নতুন সাজে সজ্জিত করেছেন। সেটা ওই এলাকায় গেলেই চোখে পড়বে। আবুল হোসেন চলে গেলেও তার স্মৃতি চিহ্ন মুছে যাবে না। এভাবে হঠাৎ করে চলে যাবেন, আমরা ভাবিনি। আমাদের নেত্রীও তাকে খুব পছন্দ করতেন। আজকে তিনি চলে গেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে দফায় দফায় গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, গত ২৪ ঘণ্টায় মামলা ও গ্রেপ্তার হয়নি

নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত বদু মিয়ার পরিচয় শনাক্ত

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের