,

যুবদল নেতা মামুনের ৩ বছরের কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সিএমএম আদালত-৭ এর বিচারক সাইফুল ইসলাম এ রায় দেন।

মামুন হাসানের আইনজীবী খান মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, মামলাটির একতরফাভাবে রায় দিয়েছেন বিচারক। আমাদের সাফাই সাক্ষী এবং যুক্তিতর্কের কোনো সুযোগ দেয়া হয়নি।

মামুন হাসান বলেন, শুধু বিএনপির রাজনীতি করার কারণে রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৪২৬টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ১৬৯টি মামলার বিচার কাজ শেষ পর্যায়ে রয়েছে। সরকার বিএনপিকে রাজপথে মোকাবিলা করতে না পেরে এখন একতরফাভাবে মামলার সাজা দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করছে। তবে এভাবে সাজা দিয়ে স্বৈরাচার সরকারের পতনের ঠেকাতে পারবে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে দফায় দফায় গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, গত ২৪ ঘণ্টায় মামলা ও গ্রেপ্তার হয়নি

নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত বদু মিয়ার পরিচয় শনাক্ত

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের