,

বিএনপির কর্মী বোঝাই মাইক্রোবাসে দুর্বৃত্তের আগুন

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরে থেকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ‘তারুণ্যর রোড মার্চ’ এ অংশগ্রহণ করতে যাওয়া একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ হামলায় আহত হন বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আবু তালহা মানিক, ছাত্রদলকর্মী সম্রাট, মেহেদী হাসান, স্বপন, শিমুলসহ আরও বেশ কয়েকজন।

জানা যায়, রাজশাহী বিভাগীয় তারুণ্যের রোডমার্চকে ঘিরে সকাল থেকেই নাটোরের বিভিন্ন এলাকায় অবস্থান নেন সরকার দলীয় সমর্থকরা। তারা নাটোর-বগুড়া মহাসড়কে দিঘাপতীয়া এলাকায় যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালায়।

এদিকে সকালে নাটোর থেকে একটি মাইক্রোবাস বগুড়া অভিমুখে যাচ্ছিল। এ সময় একদল দুর্বৃত্ত মাইক্রোবাসটির পথ রোধ করে দাঁড়ায় এবং আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুনে পুড়ে যায় গাড়িটি।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, বগুড়ায় তারুণ্যর রোড মার্চে অংশগ্রহণের জন্য লালপুর থেকে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা মাইক্রোবাসে যাচ্ছিল। পথে আওয়ামী লীগের লোকজন পথ রুদ্ধ করে তাদেরকে মারপিট করে এবং গাড়িতে আগুন দেয়। আহত নেতাকর্মীরা স্থানীয় মসজিদে আশ্রয় নিয়েছে শুনেছি। বর্তমানে কি অবস্থা জানি না।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, গাড়িতে আগুন লেগেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। গাড়ির আগুন নিভিয়েছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা বের করতে তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০