,

নৌকার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন রাষ্ট্রপতির ছেলে

news-image

পাবনা প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে নৌকার মনোনয়ন চাইবেন জানিয়ে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একমাত্র ছেলে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আরশাদ আদনান রনি। মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে শহরের সাহাবুদ্দিন চুপ্পু পার্ক (জুবলি ট্যাংক) সংলগ্ন নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

আরশাদ আদনান রনি বলেন, ‘আমি পাবনা-৫ আসন থেকে নৌকার কাণ্ডারি হওয়ার ইচ্ছে পোষণ করছি। আমি পাবনাবাসীকে জানাতে চাই- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি পাবনা-৫ (সদর) আসনে মনোনয়ন চাইব এবং উনি মনোনয়ন দিলে পাবনার মানুষের জন্য কাজ করতে পারব।’

বাবার কাছে সম্মতি নিয়ে এবং তাঁর ইচ্ছাতেই নির্বাচনের মাঠে জানিয়ে রাষ্ট্রপতির ছেলে বলেন, “রাষ্ট্রপতি হওয়ার পরপরই পাবনার মানুষের জন্য আমার বাবা কাজ করে যাচ্ছেন। উনি তাঁর সর্বোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদিত করেছেন, এমনকি উনার একমাত্র সন্তানকেও পাবনার মানুষের জন্য বলি করে দিয়েছেন। উনি বলেছেন, ‘তুমি পাবনায় যাও এবং পাবনার মানুষের জন্য কাজ শুরু করো।’ আমার বাবা আমাকে বলে দিয়েছেন- ‘আমি তো পাবনায় থেকে পাবনার মানুষের জন্য কাজ করতে পারলাম না, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সারা বাংলাদেশের মানুষের জন্য কাজের দায়িত্ব দিয়েছেন, তাই এখন তুই (রনি) যা পাবনার মানুষের কাছে, দেখ পাবনার মানুষ তোকে গ্রহণ করে কিনা।’ সেজন্য আমি পাবনায় কাজ শুরু করেছি।”

নিজের রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে আরশাদ আদনান রনি বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ এবং পরবর্তীতে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মাঝে ব্যবসায়িক কারণে একটু দূরে ছিলাম। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। যেহেতু আমি আওয়ামী পরিবারের সন্তান এবং পাবনার ছেলে তাই আমার দাবির একটা জায়গা তো আছে।’

আরশাদ আদনান রনি আরও বলেন, ‘এরই মধ্যে আমি পাবনাবাসীর ব্যাপক সাড়া পেয়েছি। আমি চেষ্টা করব পাবনায় আওয়ামী লীগকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে কাজ করতে। আমার কাজ হবে নৌকাকে জয়যুক্ত করা। আমি যদি নৌকা নাও পাই যিনি নৌকার মনোনয়ন পাবেন তার পক্ষেই কাজ করব ইনশাআল্লাহ।’

মতবিনিময়কালে রাষ্ট্রপতিপুত্র পাবনা-ঢাকা ট্রেন চলাচল, ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল, ইছামতি নদী খনন করে সিঙ্গাপুরের আদলে সৌন্দর্য বর্ধন, শহর সম্প্রসারণ, রাস্তাঘাট বড় করা, শহরকে আধুনিকায়নসহ নানা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।

মতবিনিময় সভায় পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহীদ, পাবনা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিউর রহমান রুমী, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত