বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ-বিএনপি সংঘর্ষে হবিগঞ্জ ‘রণক্ষেত্র’, ১০ পুলিশ আহত

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা জড়ো হওয়ার একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শহরের শায়েস্তানগর এলাকা ‘রণক্ষেত্রে পরিণত’ হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রদলসহ ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশকে উদ্দেশ করে বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। সংঘর্ষ নিয়ন্ত্রণে বুলেটসহ সহস্রাধিক টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়।

স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিকে গউছের নেতৃত্বে শহরে পদযাত্রা শুরু হয়। পদযাত্রা শেষে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শায়েস্তানগরে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। শুরু হয় সংঘর্ষ।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা তাদের নির্ধারিত স্থানে না গিয়ে শহরের প্রধান সড়কে মিছিল করে হট্টগোল সৃষ্টির চেষ্টা করে। তারা পুলিশের ওপর আক্রমণ করে। তাদের হামলায় হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেবসহ বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। কী পরিমাণ বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছে তা এখনও হিসাব করা হয়নি। ঘটনার ২ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে