,

বিচারপ্রার্থীদের স্বজন ভেবে মামলা নিষ্পত্তি করুন : প্রধান বিচারপতি

news-image

যশোর প্রতিনিধি : বিচারপ্রার্থীদের আপনজন ভেবে দ্রুত মামলা নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তিনি বলেছেন, বছরের পর বছর আদালতে ঘুরেও অনেকে ন্যায়বিচার পাচ্ছেন না। এ জন্য দায়ী বিচারক ও আইনজীবীরা। স্বল্প সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করতে পারে– এমন বিচার বিভাগ হওয়া উচিত।

শনিবার যশোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসহক, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু মর্ত্তুজা ছোট।

প্রধান বিচারপতি বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের দিকে তাকিয়ে যেভাবেই হোক দেশকে এগিয়ে নিতে হবে। বিচার বিভাগকে গতিশীল করতে হবে। এক দিন আগেও আদালতের বারান্দা থেকে কাউকে কষ্ট থেকে মুক্তি দিতে পারলে তিনি স্বস্তি পাবেন। এটি একার পক্ষে সম্ভব নয়, সবাই মিলে করতে হবে।’

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘যশোর আদালতে ২০ বছরের বেশি সময়ের মামলা রয়েছে। মানে আমরা ২০ বছরেও মানুষগুলোকে বিচার দিতে পারিনি। এখন তারা যদি বলে, এ দেশে বিচার-আচার নেই, সেটি কি অন্যায় হবে? আইনজীবীকে ঘোড়ার মতো পরিশ্রমী ও সন্ন্যাসীর মতো সাধক হতে হবে। প্রত্যেককে একেকজন মোশারফ হোসেন খান, নুরুল ইসলাম, সৈয়দ হাসান ইমাম হতে হবে। এ জন্য কঠোর পরিশ্রম ও সততার বিকল্প নেই।’

সভায় প্রধান বিচারপতিকে যশোর আইনজীবী সমিতির পক্ষ থেকে ক্রেস্ট এবং পাবলিক প্রসিকিউটররা রুপার খেজুর গাছ উপহার দেন। এর আগে জেলা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন প্রধান বিচারপতি। পরে তিনি আদালত চত্বরে জলপাই গাছের চারা রোপণ করেন।

এ সময় জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম, স্পেশাল জেলা জজ মো. সামছুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম কবীর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিদা জাহাঙ্গীর, জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০