,

নাটোরে জেলা বিএনপির সদস্যসচিবের ওপর হামলা, জনসমাবেশ স্থগিত

news-image

অনলাইন ডেস্ক : নাটোরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে দেয়নি আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ সোমবার সকালে জেলা বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে আসার প্রস্তুতি নিলে তাদের মোড়ে মোড়ে বাধা দেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় তারা জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে পিটিয়ে জখম করে বলে জেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। এছাড়াও শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মোটরসাইকেল শো-ডাইন দেওয়া শুরু করে আওয়ামী লীগ।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম অভিযোগ করেন, দেশব্যাপী বিএনপির কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা বিএনপির কর্মসূচিও সকালে আহ্বান করা হয়। শহরতলী পন্ডিতগ্রামের বাড়ি থেকে কর্মসূচিতে আসার পথে চকবদ্যনাথ গুরপট্টি এলাকায় বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজের ওপর হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় তাকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতেই আওয়ামী লীগের লোকজন লাঠিসোটা ও অস্ত্র নিয়ে অবস্থান করছে, তাই আমাদের কর্মসূচি বাতিল করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ‘ভোরে বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। ওই সময় পুলিশ মোতায়েন হয়নি, সকাল আটটার পরে পুলিশ মোতায়েন করা হয়েছে। তারপরে আর কোনো ঘটনা ঘটেনি।’

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত