,

২ জেএমবি সদস্যের ১০ বছরের কারাদণ্ড

news-image

খুলনা ব্যুরো : খুলনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দুইজন জেএমবি সদস্যকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই আইনের আরও দুটি ধারায় তাদের একজনকে ৭ বছর, অপরজনকে ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়। সবগুলো ধারার সাজা একই সঙ্গে চলবে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নূর মোহাম্মদ অনিক (২৭) ও মো. মোজাহিদুল ইসলাম রাফি (২৪)। তারা দুইজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। রায় ঘোষণার পর তাদেরকে কড়া নিরাপত্তায় আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের পিপি মো. শওকত আলী সুজা জানান, ২০২০ সালের ২৫ জানুয়ারি রাতে বোমা তৈরির সরঞ্জামসহ খুলনা মহানগরীর গল্লামারী এলাকা থেকে নূর মোহাম্মদ অনিক এবং মো. মোজাহিদুল ইসলাম রাফিকে আটক করে পুলিশ। তখন তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং জেএমবির সক্রিয় সদস্য ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা শাখার পরিদর্শক এনামুল হক ২০২০ সালের ২২ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলার পৃথক তিনটি ধারায় সাজা দিয়েছেন আদালত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০