,

খুলনায় তারুণ্যের সমাবেশে বিএনপির ২ গ্রুপের হাতাহাতি

news-image

খুলনা ব্যুরো : খুলনায় তারুণ্যের সমাবেশে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, খুলনা মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বাধীন গ্রুপের সঙ্গে মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু গ্রুপের মধ্যে এ হাতাহাতি হয়।

দলীয় নেতাকর্মীরা জানান, বিএনপি নেতা মঞ্জু তার অনুসারীদের নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশ মঞ্চের সামনে অবস্থান নেন। এ সময় মঞ্চ থেকে গান ও কবিতা পরিবেশন হচ্ছিল। মঞ্জুর অনুসারী নেতাকর্মীরা হলুদ গেঞ্জি ও হলুদ ক্যাপ পরে সমাবেশে এসেছেন। দুপুর দেড়টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।

এর মধ্যে দুপুর দেড়টার দিকে সমাবেশ মঞ্চ থেকে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী মঞ্চের সামনের জায়গা থেকে হলুদ গেঞ্জি পরা কর্মীদের পেছনে চলে যেতে বলেন।

একইসঙ্গে তারা লাল ও সবুজ ক্যাপ পরা তাদের অনুসারী নেতাকর্মীদের মঞ্চের সামনে অবস্থান নেওয়ার নির্দেশ দেন।

এ ঘোষণার পর বিএনপির বর্তমান কমিটির নেতাদের অনুসারীরা মঞ্চের সামনের দিকে চলে আসে। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪-৫ জন নেতাকর্মী আহত হন। একপর্যায়ে বিএনপি নেতা মঞ্জু তার অনুসারীদের নিয়ে পেছনের দিকে সরে যেতে বাধ্য হন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০