,

ঈদের দিন কাঁচামরিচ ২০০ টাকা কেজি, পরের দিন ৬০০

news-image

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় ঈদের দিন প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছিল ২০০ টাকা। ঈদের পরের দিন (শুক্রবার) খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকা করে।

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার উপজেলা সদরে খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হয়। শুক্রবার তা বিক্রি হচ্ছে ৬০০ টাকা করে।

ক্রেতা রোকেয়া খাতুন বলেন, ঈদের দিন ২০০ টাকা করে কাঁচামরিচ কিনেছিলাম। আজ তা ৬০০ টাকা করে বিক্রি হচ্ছে। এত দামে মরিচ কিনে মেসের লোকদের কি বলব?

খুচরা ব্যবসায়ী উৎপল সাহা জানান, ঈদের দিন ২০০ টাকা করে মরিচ বিক্রি করেছিলাম। আজ সকালে ৫২০ টাকা কেজি কিনেছি। এখন ৬০০-৬৫০ টাকা করে বিক্রি করতে হচ্ছে। যেমন কেনা, তেমন বিক্রি।

কাঁচামালের আড়তদার আব্দুর রাজ্জাক বলেন, খরার কারণে মরিচের উৎপাদন কম হয়েছে। ঈদের জন্য মোকাম থেকে মরিচ আসেনি। ছেলেকে কাঁচামরিচ কিনতে ফরিদপুর পাঠিয়েছিলাম। সেখান থেকে এক বস্তা কিনে এনেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস মোবাইল ফোনে বলেন, পত্রিকায় কাঁচামরিচের বিভিন্ন দাম দেখছি। খোঁজ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০