,

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ বুধবার বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাটখোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন মরিচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ হোসেন। তিনি বলেন, নিহত তিনজনই মালিথা গ্রুপের সদস্য।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন হাটখোলাপাড়া গ্রামের মাথিলাপাড়ার বাসিন্দা বজলু মালিথা (৪২) ও শরিফুল মালিথা (৪৩)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘গরুর ফসল খাওয়া নিয়ে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। পরে আহত একজন পথে মারা গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিত নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০