,

মোবাইল ফোনের রিংটোন শুনে ছেলের মরদেহ উদ্ধার

news-image

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা থেকে তুষার রহমান ওরফে জিম (২২) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জিম ভেড়ামারা পৌরসভার প্রফেসরপাড়ার ফজলুল হকের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

জিমের ফুফু তসলিমা খাতুন জানান, ‘সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে জিম বের হয়। রাতে বাড়ি না ফিরলে আশপাশে খোঁজ করতে থাকি। এক পর্যায়ে জিমের মোবাইল ফোনে কল দিই। কিন্তু রিসিভ হয় না। পরে প্রতিবেশী রুবেলের পরিত্যক্ত বাড়িতে জিমের মোবাইল ফোনের রিংটোনের শব্দ শুনতে পায়। ওই বাড়ির দোতালায় গিয়ে দেখি জিমের মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। বিষয়টি সিআইডি পুলিশকে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০